তৃণমূলের শহীদ স্মরণের দিনে শিলিগুড়ির বিজেপি বিধায়কের শহীদ দিবস পালন
দি নিউজ লায়নঃ তৃণমূলের ২১শে জুলাই হাইজ্যাকে নামলো বিজেপি। ১৯৯৪ সাল থেকে শহীদদের স্মরণ করে এই দিনটিতে শহীদ দিবস উদযাপন করে তৃণমূল। কিন্তু এবারে শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও বুধবার শহীদ দিবস মানিয়ে বসলেন।
এদিন প্রচারের আলোয় আসতে বিকেল নাগাদ শিলিগুড়ি সফদর হাসমি চকে প্রয়াত বিজেপি দলীয় কর্মীদের ছবি টাঙিয়ে তৃণমূলকে অনুকরণ ও অনুসরন করেই শহীদ দিবস পালন করলেন তিনি। তৃণমূলের শহীদ স্মরণের দিনে একই কায়দায় বিজেপি বিধায়কের এহেন শহীদ দিবস পালনের প্রতিযোগিতা দেখে মুখ চেপে হাসছে শহরের রাজনৈতিক মহল।

Post a Comment